ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্ম-বিরতি ও বিক্ষোভ কর্মসূচি টাঙ্গাইল-৪ আসনে জাপা’র নেতা-কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ বাসাইলে জামায়াত ইসলামীতে যোগ দিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক টাঙ্গাইলে ২১৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার টাঙ্গাইল ৮টি সংসদীয় আসনে ১ হাজার ৬৩ কেন্দ্র: ঝুঁকিপূর্ণ ১৬০ কেন্দ্র টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকদের বাথরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসকের ৫ দিনের রিমান্ড টাঙ্গাইলে অটো চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা: টাকা ও স্বর্ণালংকার লুট কালিহাতীতে কিশোরী অপহরণ মামলায় গ্রেফতার ১ ইনশাআল্লাহ বিজয় এবার ধানের শীষেরই হবে : টুকু
শিরোনাম :

মধুপুরে আদিবাসীদের বিরুদ্ধে বন আইনের ৮৮ মামলা প্রত্যাহার

টাঙ্গাইলের মধুপুরে জাতীয় উদ্যান এলাকায় বসবাসরত আদিবাসীদের বিরুদ্ধে দায়ের করা বন বিভাগের ৮৮ মামলা প্রত্যাহার করা হয়েছে।

এ সব মামলায় অভিযুক্ত ৩৮৭ জনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বন আদালতের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. মিনহাজ উদ্দিন ফরাজী শুনানি শেষে মামলা প্রত্যাহারের ওই রায় দেন।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত (৪ ডিসেম্বর) টাঙ্গাইল বন বিভাগের মধুপুর জাতীয় উদ্যানে বসবাসরতদের প্রথাগত ঐতিহ্য ও অধিকার সংরক্ষণের জন্য এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

বুধবার আদালতে শুনানি শেষে টাঙ্গাইল বন আদালতের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. মিনহাজ উদ্দিন ফরাজী ৮৮টি বন মামলা প্রত্যাহারের আদেশ দেন ও মামলায় অভিযুক্ত ৩৮৭ জনকে খালাস প্রদান করেন।

অভিযুক্তদের মধ্যে গারো ও কোচ আদিবাসী ২৩১ জন এবং স্থানীয় বাঙালি রয়েছেন ১৫৬ জন।

মামলা প্রত্যাহারের ফলে মধুপুরে বসবাসরত প্রথাগত বনবাসীদের মাধ্যমে শালবন সংরক্ষণ ও পুনরুদ্ধার আরও সহজ হবে বলে আশা করছে বন বিভাগ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্ম-বিরতি ও বিক্ষোভ কর্মসূচি

মধুপুরে আদিবাসীদের বিরুদ্ধে বন আইনের ৮৮ মামলা প্রত্যাহার

আপলোডের সময় : ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬