ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্ম-বিরতি ও বিক্ষোভ কর্মসূচি টাঙ্গাইল-৪ আসনে জাপা’র নেতা-কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ বাসাইলে জামায়াত ইসলামীতে যোগ দিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক টাঙ্গাইলে ২১৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার টাঙ্গাইল ৮টি সংসদীয় আসনে ১ হাজার ৬৩ কেন্দ্র: ঝুঁকিপূর্ণ ১৬০ কেন্দ্র টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকদের বাথরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসকের ৫ দিনের রিমান্ড টাঙ্গাইলে অটো চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা: টাকা ও স্বর্ণালংকার লুট কালিহাতীতে কিশোরী অপহরণ মামলায় গ্রেফতার ১ ইনশাআল্লাহ বিজয় এবার ধানের শীষেরই হবে : টুকু
শিরোনাম :

দৈনিক টাঙ্গাইল প্রবাহ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • ডেস্ক প্রবাহ
  • আপলোডের সময় : ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৫১৬৩ Time View

রাজধানীর কারওয়ান বাজারে গত (১৮ ডিসেম্বর) দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দুটি সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’ এর কার্যালয়ে দুর্বৃত্ত কর্তৃক মব সৃষ্টি করে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা প্রকাশ করছে টাঙ্গাইল থেকে প্রকাশিত (দৈনিক টাঙ্গাইল প্রবাহ ডট কম) এর পরিবার।

একই সঙ্গে দেশের শীর্ষ স্থানীয় দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায়ও সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

দৈনিক টাঙ্গাইল প্রবাহ এর পক্ষ থেকে আমরা মনে করি, সংবাদপত্রের কার্যালয়ে এ ধরনের বর্বরোচিত হামলা ও অগ্নিসংযোগ কেবল মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত নয়, বরং এটি দেশের গণতন্ত্র ও আইনের শাসনের জন্য এক চরম হুমকি।

জনমত তৈরির প্রধান মাধ্যম হিসেবে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও নাগরিক উভয়েরই সাংবিধানিক দায়িত্ব।

মব ভায়োলেন্সের মাধ্যমে কোনো সংবাদ প্রতিষ্ঠানকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগের ন্যাক্কারজনক ঘটনায়ও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

শিল্প-সংস্কৃতি চর্চার স্থানে এ ধরনের সহিংসতা মুক্তচিন্তা ও সুস্থ সংস্কৃতির বিকাশে চরম অন্তরায়।

কিন্তু আইন হাতে তুলে নিয়ে কার্যালয়ে আগুন দেওয়া এবং কর্মীদের জীবন বিপন্ন করা স্পষ্টত একটি অপরাধমূলক কর্মকান্ড একটি সভ্য সমাজে শিল্পীদের সৃজনশীল কাজের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে দৈনিক টাঙ্গাইল প্রবাহ ডট কম পত্রিকার পরিবার।

একই সঙ্গে, সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহব্বান জানানো হচ্ছে।

আমরা বিশ্বাস করি, ভয়-ভীতি বা হামলা চালিয়ে গণ-মাধ্যমের কণ্ঠরোধ করা সম্ভব নয়, শিল্প-সংস্কৃতি চর্চাও বন্ধ করা সম্ভব নয়।

তাই টাঙ্গাইল থেকে প্রকাশিত (অনলাইন) পত্রিকা ‘দৈনিক টাঙ্গাইল প্রবাহ ডট কম’ এই সংকটে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কর্তৃপক্ষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

দৈ/টা/প্র/অন্তু/(২২ডিসেম্বর)।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্ম-বিরতি ও বিক্ষোভ কর্মসূচি

দৈনিক টাঙ্গাইল প্রবাহ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপলোডের সময় : ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫