ঘন কুয়াশায় টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার গুনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
পুলিশ জানায়, কুয়াশার মধ্যে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের একটি বাস উপজেলার গুনগ্রাম এলাকায় পৌঁছালে প্রান্তিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় দুই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় কমপক্ষে ২২ জন আহত হয়েছেন।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে।
আহত ২২ জনের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
গুরুতর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।

নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।

প্রকাশক - জহির আহাম্মেদ।

Copyright © 2026 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.