ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্ম-বিরতি ও বিক্ষোভ কর্মসূচি টাঙ্গাইল-৪ আসনে জাপা’র নেতা-কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ বাসাইলে জামায়াত ইসলামীতে যোগ দিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক টাঙ্গাইলে ২১৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার টাঙ্গাইল ৮টি সংসদীয় আসনে ১ হাজার ৬৩ কেন্দ্র: ঝুঁকিপূর্ণ ১৬০ কেন্দ্র টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকদের বাথরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসকের ৫ দিনের রিমান্ড টাঙ্গাইলে অটো চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা: টাকা ও স্বর্ণালংকার লুট কালিহাতীতে কিশোরী অপহরণ মামলায় গ্রেফতার ১ ইনশাআল্লাহ বিজয় এবার ধানের শীষেরই হবে : টুকু
শিরোনাম :

তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ: টুকু

  • ডেস্ক প্রবাহ
  • আপলোডের সময় : ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫১৪৮ Time View

আজ বাংলাদেশ জেগে উঠেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে, তারেক রহমানের মঞ্চে উপস্থিতির আগমুহূর্তে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজ বাংলাদেশের বহু আশা-আকাঙ্ক্ষার দিন। বহুদিনের পরীক্ষার পালা আজ শেষ হয়েছে।

আজকের এই জনসমাবেশ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব দেশনায়ক তারেক রহমান।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আজ সর্বোচ্চ জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশ আমাদের ঐক্যের শক্তি।

তাই সব ভেদাভেদ ভুলে আমাদের আগামী দিনের পথচলা নিশ্চিত করতে হবে।

গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে টুকু বলেন, যারা একাত্তরে পরাজিত হয়েছিল, তারা আবার চক্রান্তে মেতে উঠেছে। তারা গণতন্ত্র ধ্বংস করতে চায়।

আমাদের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন কেউ বিনষ্ট করতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেখানে তাকে বরণ করে নেন দলের শীর্ষ নেতারা।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে খালি পায়ে দেশের মাটি ছুঁয়ে একমুঠো মাটি হাতে নেন তিনি।

সেখান থেকে লাল-সবুজের একটি বাসে চড়ে গণসংবর্ধনা মঞ্চ ৩০০ ফিটের দিকে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাসটির গায়ে লেখা রয়েছে, ’সবার আগে বাংলাদেশ’।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্ম-বিরতি ও বিক্ষোভ কর্মসূচি

তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ: টুকু

আপলোডের সময় : ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫