ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্ম-বিরতি ও বিক্ষোভ কর্মসূচি টাঙ্গাইল-৪ আসনে জাপা’র নেতা-কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ বাসাইলে জামায়াত ইসলামীতে যোগ দিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক টাঙ্গাইলে ২১৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার টাঙ্গাইল ৮টি সংসদীয় আসনে ১ হাজার ৬৩ কেন্দ্র: ঝুঁকিপূর্ণ ১৬০ কেন্দ্র টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকদের বাথরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসকের ৫ দিনের রিমান্ড টাঙ্গাইলে অটো চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা: টাকা ও স্বর্ণালংকার লুট কালিহাতীতে কিশোরী অপহরণ মামলায় গ্রেফতার ১ ইনশাআল্লাহ বিজয় এবার ধানের শীষেরই হবে : টুকু
শিরোনাম :

সুলতান সালাউদ্দিন টুকু’র উদ্যোগে স্পেশাল ট্রেন: ঢাকা যাচ্ছেন ৫০-৬০ হাজার নেতা-কর্মী

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে টাঙ্গাইল থেকে স্পেশাল ট্রেন যাচ্ছে ঢাকায়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)।
এ উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি।
দলের পক্ষ থেকে এই সংবর্ধনাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করা হচ্ছে।
এ কর্ম সূচিকে কেন্দ্র করে ঢাকার পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্রে, সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল সদরসহ জেলার ১২ টি উপজেলা থেকে অন্তত ৫০ থেকে ৬০ হাজার নেতা-কর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর ব্যবস্থাপনায় টাঙ্গাইল সদর এলাকার নেতা-কর্মীদের জন্য একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়াও পাশা-পাশি বাস, ট্রাক, মাইক্রোবাস, হাইস ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন ধরনের পরিবহন প্রস্তুত রাখা হয়েছে।
টাঙ্গাইল জেলা বিএনপি সূত্রে, শুধু টাঙ্গাইল শহর থেকেই অন্তত ১০০টি বাস ঢাকার উদ্দেশে রওনা দেবে।
পুরো জেলা থেকে দুই শতাধিক বাস, মাইক্রো-বাস ও অসংখ্য ব্যক্তিগত গাড়িতে করে নেতা-কর্মীরা ঢাকায় যাবেন।
প্রিয় নেতা কে এক নজর দেখার প্রত্যাশায় ইতোমধ্যে জেলা ও উপজেলার বহু নেতা-কর্মী নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত ও বৃহস্পতিবার ভোরে বাকিরা রওনা দেবেন বলে জানা গেছে।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নেতা-কর্মীসহ আপামর জনতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
টুকু ভাইয়ের নেতৃত্বে টাঙ্গাইল থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ঢাকায় যাবেন।
ছাত্রদলের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি রয়েছে।
উপজেলা পর্যায় থেকে আলাদা আলাদা ভাবে অংশ গ্রহণ নিশ্চিত করা হবে।
অন্যদিকে, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ জানান, টাঙ্গাইল সদর থেকে প্রায় ৩ হাজার নেতা-কর্মী যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
টাঙ্গাইল জেলায় মোট ৬ থেকে ৭ হাজার যুবদলের নেতা-কর্মী অংশ নেবেন।
আর সদরের জন্য একটি পূর্ণ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
যুবদলের পাশাপাশি কৃষক দল ও মহিলা দলের নেত্রীরাও নিজ নিজ উদ্যোগে ঢাকায় যাচ্ছেন।
জেলা শহরের নেতা-কর্মীদের জন্য টি-শার্ট ও মাথার টুপি প্রস্তুত করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক (ডিপি মুণীর) বলেন, তারেক রহমানের আগমন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।
প্রিয় নেতা কে এক নজর দেখার জন্য টাঙ্গাইল সদর থেকে আমাদের জন্য একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে।
বিএনপি ও অঙ্গ-সংগঠনের জেলা, শহর ও থানা পর্যায়ের নেতা-কর্মীরা ওই ট্রেনসহ অন্যান্য পরিবহনে ঢাকায় যাবেন।
আমরা ন্যূনতম ১০ হাজার শ্রমিক দলের নেতা-কর্মীর অংশ গ্রহণ আশা করছি।
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ অংশ নেবেন।
টাঙ্গাইল থেকেও বিশালসংখ্যক নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে ঢাকায় যাবেন।
এ জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।
তিনি জানান, সুলতান সালাউদ্দিন টুকুর ব্যবস্থাপনায় রিজার্ভ করা ট্রেনটি বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটে ঘারিন্দা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে টাঙ্গাইলের উদ্দেশে ফিরবে।
——————————-
দৈ/টা/প্র/অন্তু/(২৪ ডিসেম্বর)।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্ম-বিরতি ও বিক্ষোভ কর্মসূচি

সুলতান সালাউদ্দিন টুকু’র উদ্যোগে স্পেশাল ট্রেন: ঢাকা যাচ্ছেন ৫০-৬০ হাজার নেতা-কর্মী

আপলোডের সময় : ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫