
টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অপহৃত ভিকটিম উদ্ধার পূর্বক অপহরণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী শাওন (১৯) কে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।
এ বিষয়ে টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধন জানান, মামলার এজাহার সূত্রে বাদীর মেয়ে ভিকটিম মাদ্রাসা পড়ুয়া ছাত্রী এবং বাদী ও আসামী একই এলাকার বাসিন্দা।
আসামি শাওন (১৯) ভিকটিমের পূর্ব পরিচিত হওয়ায় ভিকটিম মাদরাসায় যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করত।
পরে ভিকটিম প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি শাওন ভিকটিম কে বিভিন্ন ভাবে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করতো।
এরই ধারাবাহিকতায় গত (৬ ডিসেম্বর) সকালে ভিকটিম নিজ বাড়ি হতে মাদ্রাসার যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে মাদ্রাসার গেটের সামনে পাকা রাস্তার উপর পৌঁছাইলে আসামি শাওন সহ অন্যান্য আসামিরা ভিকটিম কে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে কালিহাতী থানায় একটি অপরহণ মামলা দায়ের করেন।
যাহার মামলা নং-১২, (১৫ ডিসেম্বর) ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩)।
মামলা রুজুর পর থেকে র্যাব -১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্তসহ আসামী কে গ্রেফতারের তৎপর হয়।
এরই প্রেক্ষিতে র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের চৌকস আভিযানিক দল (১৬ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ফুলতলা উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কালিহাতী থানার অপরহৃত ভিকটিম উদ্ধাপূর্ব অপরহণ মামলার প্রধান আসামি শাওন কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ডেস্ক প্রবাহ 









