ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্ম-বিরতি ও বিক্ষোভ কর্মসূচি টাঙ্গাইল-৪ আসনে জাপা’র নেতা-কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ বাসাইলে জামায়াত ইসলামীতে যোগ দিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক টাঙ্গাইলে ২১৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার টাঙ্গাইল ৮টি সংসদীয় আসনে ১ হাজার ৬৩ কেন্দ্র: ঝুঁকিপূর্ণ ১৬০ কেন্দ্র টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকদের বাথরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসকের ৫ দিনের রিমান্ড টাঙ্গাইলে অটো চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা: টাকা ও স্বর্ণালংকার লুট কালিহাতীতে কিশোরী অপহরণ মামলায় গ্রেফতার ১ ইনশাআল্লাহ বিজয় এবার ধানের শীষেরই হবে : টুকু
শিরোনাম :

সংবাদ প্রকাশের জেরে ধর্ষণ চেষ্টা মামলায় টাঙ্গাইলে মধ্যরাতে সাংবাদিক গ্রেফতার

  • ডেস্ক প্রবাহ
  • আপলোডের সময় : ০২:০০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫১১৪ Time View

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলায় মধ্য রাতে এক সাংবাদিক কে মারধর ও গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ২ টার দিকে নিজ বাড়ি কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে রোববার বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে জাহাঙ্গীর কে টাঙ্গাইল কারাগারে পাঠায়৷

গ্রেফতারকৃত সাংবাদিক জাহাঙ্গীর আলম দৈনিক নিরপেক্ষ পত্রিকার কালিহাতী উপজেলা প্রতিনিধি।

এ ছাড়াও তিনি কালিহাতী প্রেসক্লাবের সদস্য।

সাংবাদিক ও স্থানীয়রা জানান, গত (২০ আগস্ট) কালিহাতীতে শওকত তালুকদার নামে এক ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে স্ত্রীর বিরুদ্ধে ৩০ লাখ টাকার প্রতারণার অভিযোগ আনা হয়।

শওকত তালুকদারের আয়োজিত সংবাদ সম্মেলনের খবর সংগ্রহ ও প্রকাশ করেন জাহাঙ্গীর আলম।

নিউজের পর সাংবাদিক জাহাঙ্গীর কে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকেন শওকতের স্ত্রী।

সেই সংবাদের জের ধরে গত (১৭ নভেম্বর) শওকত তালুকদারের স্ত্রী বাদী হয়ে জাহাঙ্গীরের নামে ধর্ষণ চেষ্টা মামলা করেন।

স্থানীয় সাংবাদিকরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

তারা দ্রুতই জাহাঙ্গীরের মুক্তির দাবি করেছেন।

এ দিকে, জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা বলেন, রাত ২ টার দিকে ঘরের পেছনের গেট এবং টিনের বেড়া ভেঙে যে ভাবে পুলিশ সদস্যরা প্রবেশ করে ছিল, তাতে মনে হয়ে ছিল কোনো ডাকাত দল প্রবেশ করেছে।

জাহাঙ্গীরের ছোট ভাই আলমগীর হোসেন বলেন, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম।

পরে রাত ২ টার দিকে পেছনের গেট এবং টিনের বেড়া ভেঙে বাড়ির সামনে প্রবেশ করে পুলিশ।

এ সময় বাবা-মা ডাকাত বলে চিৎকার শুরু করেন।

পরে আমি ও আমার ভাই বাইরে বের হই।

এ সময় তারা আমার ভাইয়ের সঙ্গে ধস্তা-ধস্তি এবং মারধর করে নিয়ে যায়।

কিন্তু কোন মামলায় কিংবা কী কারণে গ্রেফতার করেছে সে সময় তা তারা কিছুই বলেনি।

এ ভাবে হয়রানি করে গ্রেফতারের বিচার দাবি করছি।

এ ব্যাপারে কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন জানান, উদ্দেশ্য মূলক ভাবে একটি মেয়েকে দিয়ে মিথ্যা মামলা করা হয়েছে।

ওই মেয়ে তার স্বামীর কাছ থেকে প্রতারণা করে টাকা আত্মসাৎ করায় আদালতে প্রতারণার মামলা রয়েছে।

মূলত ওই নারীর নামে সংবাদ প্রকাশ করায় এমন মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

আমরা সাংবাদিকবৃন্দরা জাহাঙ্গীরের দ্রুত মুক্তির দাবি করছি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রিপন কুমার দাস বলেন, জাহাঙ্গীরের নামে ধর্ষণ চেষ্টার মামলা রয়েছে।

জাহাঙ্গীর কে মারধর করা হয়নি। বরং তারা আমাদের দেখে উত্তেজিত হয়েছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্ম-বিরতি ও বিক্ষোভ কর্মসূচি

সংবাদ প্রকাশের জেরে ধর্ষণ চেষ্টা মামলায় টাঙ্গাইলে মধ্যরাতে সাংবাদিক গ্রেফতার

আপলোডের সময় : ০২:০০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫