
আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬ টি আসনের প্রার্থী ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, টাঙ্গাইল-৫ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুলতান সালাউদ্দিন টুকু।
গত (৩ নভেম্বর) বিএনপি ২৩৭ টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল।
সেই দিন টাঙ্গাইলের ৮ টি আসনের প্রার্থী ঘোষণা করা হলেও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি।
পরে ওই আসনের নাম আলাদা ভাবে জানানো হবে বলে জানিয়ে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এবার ওই আসনেও চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছেন দলটি।
——————————-
দৈ/টা/প্র/অন্তু/(৪ডিসেম্বর)।

ডেস্ক প্রবাহ 









