
আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান মতিন কে বিএনপির মনোনয়ন দেওয়ায় ব্যাপক সমালোচনা চলছে। তার নির্বাচনি প্রচারণায় ৩ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামি কে প্রকাশ্যে অংশ নিতে দেখা গেছে।
মঞ্চে বিএনপির প্রার্থী মতিনের পাশেই দেখা যায় সেই আসামিকে।
আসামির নাম মোজাম্মেল হক (হিরু)।
হিরু কালিহাতী উপজেলার রাজাবাড়ী এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
আদালত সূত্রে, মোজাম্মেল হক হিরুর নামে টাঙ্গাইল আদালত থেকে প্রথমে ২০২২ সালের (১২ সেপ্টেম্বর) মারামারি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
পরবর্তী সময়ে চেক জালিয়াতি মামলায় ২০২৩ সালের (২৬ ডিসেম্বর) এবং গত বছরের (২২ জানুয়ারি) মারামারি মামলায় টাঙ্গাইল আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
সংশ্লিষ্ট মামলায় আদালতে হাজির না হওয়ায় হিরুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন টাঙ্গাইল আদালত।
স্থানীয় সূত্রে, হিরুর নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেও তিনি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
সম্প্রতি কালিহাতী-৪ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীর বিভিন্ন প্রচারণা ও অনুষ্ঠানে হিরু কে দেখা যায়। সেখানে তিনি বক্তব্যও রাখেন।
সম্প্রতি লুৎফর রহমান মতিনের সঙ্গে মোজাম্মেল হক হিরুর নির্বাচনি প্রচারণার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে কালিহাতী উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক রফিক ইসলাম জানান, ওয়ারেন্টভুক্ত আসামি কে নিয়ে লুৎফর রহমানের নির্বাচনি প্রচারণা চালানো ঠিক হচ্ছে না।
এতে করে দলের ইমেজ সংকট হচ্ছে।
আমরা প্রশাসন কে এ সব ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি জানাই।
এ প্রসঙ্গে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্ত হিরু আমাদের জামিন নামা দিয়েছেন।
এ ছাড়াও বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি।

কালিহাতী প্রতিনিধি 









