ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্ম-বিরতি ও বিক্ষোভ কর্মসূচি টাঙ্গাইল-৪ আসনে জাপা’র নেতা-কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ বাসাইলে জামায়াত ইসলামীতে যোগ দিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক টাঙ্গাইলে ২১৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার টাঙ্গাইল ৮টি সংসদীয় আসনে ১ হাজার ৬৩ কেন্দ্র: ঝুঁকিপূর্ণ ১৬০ কেন্দ্র টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকদের বাথরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসকের ৫ দিনের রিমান্ড টাঙ্গাইলে অটো চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা: টাকা ও স্বর্ণালংকার লুট কালিহাতীতে কিশোরী অপহরণ মামলায় গ্রেফতার ১ ইনশাআল্লাহ বিজয় এবার ধানের শীষেরই হবে : টুকু
শিরোনাম :

টাঙ্গাইল-৮ আসনের এমপি পদপ্রার্থীর বিরুদ্ধে অভিযোগ: ২২ নেতার পদত্যাগ

  • ডেস্ক প্রবাহ
  • আপলোডের সময় : ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৫০৮৮ Time View

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগ এনে উপজেলা কমিটির জাতীয়তাবাদী ওলামা দলের ১৫ জনসহ আরও ৬ পদধারী নেতা পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে বুধবার দুপুর পর্যন্ত তাদের পদত্যাগপত্র ফেসবুকে পোস্ট করেন।

এর আগের একই অভিযোগে উপজেলা বিএনপির সদ্য অব্যাহতি পাওয়া সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদসহ ১১ জন নেতা পদত্যাগ করেন।

এ নিয়ে কাগজে-কলমে পদত্যাগকারীর সংখ্যা দাঁড়ালো ৩২ জনে।

গত ২৪ ঘণ্টায় জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা কমিটি থেকে পদত্যাগ করছেন, ওলামা দলের উপজেলার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহসভাপতি সাইফুল ইসলাম, আব্দুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সহ-সাংগঠনিক আব্বাস আলী, দপ্তর সম্পাদক কায়ছারুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ, সদস্য পদ থেকে ইসমাইল হোসেন, মির্জা আতোয়ার রহমান, হোসেন আলী, বছির উদ্দিন আহমেদ ও আনোয়ার হোসেন।

এ ছাড়াও উপজেলা বিএনপির সদস্য সজিব মিয়া, বজলুর রশিদ খালেদ, আরিফুল ইসলাম টিটু, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, গজারিয়া ইউনিয়ন যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহাদাত হোসেন, দারিয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব শামীম শিকদার, শ্রমিক দলের দারিয়াপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির সদস্য মিয়া হোসেন পদত্যাগ করে তাদের পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

প্রতিটি পদত্যাগ পত্রে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেওয়া হয়েছে।

এ বিষয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, আমরা ৪ নেতার পদত্যাগপত্র হাতে পেয়ে গ্রহণ করেছি।

নির্বাচনের আগে এমন পদত্যাগের নাটক করে দল ও নির্বাচনকে তারা ক্ষতিগ্রস্ত করছে।

এ সব ষড়যন্ত্রমূলকভাবে করা হচ্ছে।

অনেকদিন পর যখন এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হয়েছে, তখন একটি কুচক্রী মহল বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

টাঙ্গাইল-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আযম খান বলেন, আমার, বিএনপি ও ধানের শীষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। জনগণ এবার ঐক্যবদ্ধ আছে, কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্ম-বিরতি ও বিক্ষোভ কর্মসূচি

টাঙ্গাইল-৮ আসনের এমপি পদপ্রার্থীর বিরুদ্ধে অভিযোগ: ২২ নেতার পদত্যাগ

আপলোডের সময় : ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫