টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঐশ্বরী বাকালী নামের এক সপ্তম শ্রেণির ছাত্রী নিখোঁজ হয়েছে।
সোমবার বিকেলে ঐশ্বরী মির্জাপুর গ্রামের সাহা পাড়ার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
ঐশ্বরী মির্জাপুর সাহাপাড়া গ্রামের পবিত্র কুমার বাকালির মেয়ে এবং উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী।
এ বিষয়ে রাতেই পবিত্র কুমার বাকালী মির্জাপুর থানায় সাধারণ ডায়রি করেছেন।
জানা গেছে, সোমবার বিকেলে কাউকে কিছু না বলে মির্জাপুর সাহা পাড়ার বাসা থেকে বের হয়ে যায় ঐশ্বরী।
মঙ্গলবার সন্ধ্যায়ও তার কোন খোঁজ মেলেনি।
ঐশ্বরী কে খোঁজে পেতে মঙ্গলবার বিকেলে সদরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়রি নেয়া হয়েছে।
এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে তিনি জানান।

সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।

নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।

প্রকাশক - জহির আহাম্মেদ।

Copyright © 2026 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.