
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পেট্রোল পাম্পে তেল কম দেওয়া ও নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগে ২ টি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান।
অভিযানে ভূঞাপুর উপজেলার মেসার্স ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা ও যমুনা ফিলিং স্টেশনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ দিকে ভূঞাপুর ইউএনও মাহবুব হাসান জানান, একজন ক্রেতা অভিযোগ করেছিলেন ভূঞাপুরের ৪ টি পাম্পে লিটারে ২০ থেকে ২৫ পয়সা বেশি নিচ্ছে, আবার মাপে কম দিচ্ছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার ৪ টি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
এর মধ্যে মেসার্স ভাই বন্ধু ফিলিং স্টেশনে ওজনে কম ও নির্ধারিত দামের চেয়ে বেশি এবং যমুনা ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়।
পরে তাদের জরিমানা জরিমানা করে সতর্ক করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভূঞাপুর প্রতিনিধি 









