টাঙ্গাইলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোট, কালচারাল রিফর্মেশন ফোরাম ও পৌর সুপার মার্কেটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু (৬১)।
বুধবার (২৯ অক্টোবর) রাত্রী পোনে ১০ টার দিকে পৌর শহরের ভিক্টোরিয়া রোড আপ্যায়ন হোটেলের সামনে এ হামলার ঘটনাটি ঘটে।

জানা যায়, বুধবার রাতে টাঙ্গাইল জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি এবং ব্যবসায়ীক ঐক্য জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের শোক সভা থেকে ফেরার পথে ব্যবসায়ী লাবুর উপরে ৬ থেকে ৭ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা দিয়ে অতর্কিত হামলা চালায়।
আত্মরক্ষার জন্য হাতে থাকা ছাতা ব্যবহার করলেও তিনি হামলা থেকে রক্ষা পাননি।
হামলাকারীদের কোপে তার ডান হাতে কবজির নিচে এবং পায়ে গুরুতর আঘাত লাগে।
রাম দায়ের কোপের আঘাতে তার ডান হাতের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গুরুতর আহত আবুল কালাম মোস্তফা লাবু জানান, তাকে পূর্ব থেকেই অনুসরণ করা হচ্ছিল।
ঘটনার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল ফলে রাস্তাঘাট ফাঁকা ছিল এই সুযোগে ৬/৭ জন সন্ত্রাসী তার উপর প্রাণঘাতী হামলা চালায়।
তার হাতে থাকা ছাতা দিয়ে তিনি হামলা ঠেকানোর চেষ্টা করেন।
পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, পূর্বের একটি ঘটনার জের ধরেই এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।
এই বিষয়ে তিনি সুস্থ হলে থানায় অভিযোগ দায়ের করবেন।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, এই ঘটনায় কেউ থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেনি।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
দৈ/টা/প্র/অন্তু/৩০/১০/২৫ ইং।

ডেস্ক প্রবাহ 









