জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা শাপলা প্রতীক চেয়েছি।
শাপলা প্রতীক পাওয়াতে আইনগত কোনো বাধা নেই।
শাপলা প্রতীক আদায় করে নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব।
সোমবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে দলীয় সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
সারজিস আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দায়সারা ভাবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না।
অন্যান্য দলের সঙ্গে জোট প্রসঙ্গে সারজিস আলম বলেন, জুলাইয়ে হতাহতদের বিচারসহ অন্যান্য দাবিতে যারা একমত হবে, তাদের সঙ্গে জোট করতে আমাদের আপত্তি নেই।
এর আগে টাঙ্গাইলে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভাকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে উপস্থিত হন।
পরে প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম ও করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- এনসিপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, জাতীয় নাগরিক পার্টির টাঙ্গাইল জেলা শাখার প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল এবং কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম।
সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।

সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।

নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।

প্রকাশক - জহির আহাম্মেদ।

Copyright © 2026 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.