ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্ম-বিরতি ও বিক্ষোভ কর্মসূচি টাঙ্গাইল-৪ আসনে জাপা’র নেতা-কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ বাসাইলে জামায়াত ইসলামীতে যোগ দিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক টাঙ্গাইলে ২১৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার টাঙ্গাইল ৮টি সংসদীয় আসনে ১ হাজার ৬৩ কেন্দ্র: ঝুঁকিপূর্ণ ১৬০ কেন্দ্র টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকদের বাথরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসকের ৫ দিনের রিমান্ড টাঙ্গাইলে অটো চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা: টাকা ও স্বর্ণালংকার লুট কালিহাতীতে কিশোরী অপহরণ মামলায় গ্রেফতার ১ ইনশাআল্লাহ বিজয় এবার ধানের শীষেরই হবে : টুকু
শিরোনাম :

সখীপুরে ৩৮০ পিস ইয়াবাসহ শ্রমিকদল নেতা আটক

  • ডেস্ক প্রবাহ
  • আপলোডের সময় : ১২:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৫২৪৬ Time View

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ইয়াবাসহ শ্রমিকদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বড়চওনা ইউনিয়নের দেবরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ওই নেতা হলেন, কুতুবপুর শুকনারছিট এলাকার মজিবর রহমানের ছেলে শামছুল আলম (৩৫)।

তিনি উপজেলা শ্রমিকদলের বড়চওনা ইউনিয়নের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, শামছুল আলম মাদক বিক্রির উদ্দেশে যাওয়ার পথে গতিরোধ করে তাকে আটক করা হয়।

আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ১৪ হাজার টাকা।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ভুঁইয়া বলেন, আটক আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ দিকে, এ ঘটনায় শুক্রবার রাতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সখীপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিন মিয়া ও সদস্য সচিব বাবুল মিয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সামছুলকে দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

টাঙ্গাইলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্ম-বিরতি ও বিক্ষোভ কর্মসূচি

সখীপুরে ৩৮০ পিস ইয়াবাসহ শ্রমিকদল নেতা আটক

আপলোডের সময় : ১২:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫